বিষয়বস্তুতে চলুন

তড়িতচুম্বকীয় বিকিরণ/ভূমিকা

উইকিবই থেকে

তড়িতচুম্বকীয় বিকিরণ: ১. ভূমিকা

তড়িতচুম্বকীয় বিকিরণ হলো এক ধরনের শক্তিবাহী বিকিরণ। এটি বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। এটি বিভিন্ন ধরণের হয়ে থাকে। বিভিন্ন ধরণের এই পার্থক্যগুলো গুণগত নয়, বরং পরিমাণগত। এই বইটিতে সাধারণভাবে স্বীকৃত বিভিন্ন ধরণের তড়িচ্চুম্বকীয় বিকিরণের তালিকা দেওয়া হয়েছে।

তড়িতচুম্বকীয় বিকিরণ একটি তরঙ্গ। এর একটি তরঙ্গদৈর্ঘ্য λ এবং একটি কম্পাংক ν থাকে। এটি ফোটন নামক কণিকা দিয়ে গঠিত এবং প্রতিটি ফোটনের একটি নির্দিষ্ট শক্তি E থাকে। এই তিনটি রাশির মধ্যে সম্পর্ক রয়েছে, এবং যেকোনো একটি রাশি ব্যবহার করে বিকিরণের ধরণ নির্ধারণ করা যায়।

১৮৬৪ সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িচ্চুম্বকীয় বিকিরণের বৈশিষ্ট্যসমূহ প্রথম গবেষণা করেন। তিনি উপলব্ধি করেন যে, শূন্যস্থানে এরা আলোর গতিতে চলবে এবং তিনি সঠিকভাবে অনুমান করেন যে আলো হচ্ছে এই রকমের বিকিরণের একটি রূপ।