তড়িতচুম্বকীয় বিকিরণ/পরিমাপের এককসমূহ
তড়িতচুম্বকীয় রশ্মি: ২. পরিমাপের এককসমূহ
বিজ্ঞানীরা সাধারণত SI একক ব্যবহার করে থাকেন। ঘনত্ব বা ফ্রিকোয়েন্সির একক হলো হার্টজ (Hz), অর্থাৎ প্রতি সেকেন্ডে একটি পূর্ণচক্র সম্পন্ন করা। হার্টজ নামটি হাইনরিখ হার্টজের নাম থেকে নেওয়া হয়েছে। আমাদের প্রয়োজনে আমরা অনেক বেশি ঘনত্ব ব্যবহার করব। এক হাজার Hz হল একটি কিলোহার্টজ (kHz); এক হাজার kHz হল একটি মেগাহার্টজ (MHz); এক হাজার MHz হল একটি গিগাহার্টজ (GHz); এক হাজার GHz হল একটি টেরাহার্টজ (THz)।
SI অনুযায়ী দৈর্ঘ্যের একক হলো মিটার (m)। এক হাজার মিটার হল একটি কিলোমিটার (km)। এক শতভাগের এক ভাগ মিটার হল একটি সেন্টিমিটার (cm); এক হাজার ভাগের এক ভাগ মিটার হল একটি মিলিমিটার (mm); এক মিলিয়ন ভাগের এক ভাগ হল একটি মাইক্রোমিটার (μm, এটি প্রায়ই "মাইক্রন" নামে পরিচিত এবং μ দ্বারা চিহ্নিত করা হয়)। এক হাজার ভাগের এক ভাগ মাইক্রোমিটারকে বলা হয় ন্যানোমিটার (nm)। এক দশমাংশ ন্যানোমিটার (১০⁻¹⁰ m) পরিচিত অ্যাংস্ট্রম একক বা অ্যাংস্ট্রম (Å) নামে। SI পদ্ধতিতে cm এবং অ্যাংস্ট্রম ব্যবহার করাকে নিরুৎসাহিত করা হয় কারণ SI-তে মৌলিক এককের (এই ক্ষেত্রে মিটার) গুণিত বা উপগুণিত একমাত্র ১০০০-এর ঘাত অনুযায়ী হওয়া উচিত। যদিও অনেক বিজ্ঞানী এগুলোর ব্যবহার পছন্দ করেন।
SI অনুযায়ী শক্তির একক হলো জুল (J)। তবে, একটি অনেক ছোট একক আছে এবং সেটি হলো ইলেকট্রন ভোল্ট (eV)। আবারও বলি, এটি SI পদ্ধতিতে নিরুৎসাহিত কারণ জুলের সাথে এর অনুপাত ১০-এর ঘাত নয়। তবে পদার্থবিজ্ঞানের কিছু শাখায় এটি একটি স্বাভাবিক একক হিসেবে ব্যবহৃত হয়। একটি ইলেকট্রন যখন এক ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন যে পরিমাণ শক্তি অর্জন করে, সেটাই হলো এক eV। যেহেতু একটি ইলেকট্রনের চার্জ ১.৬০২১৮ × ১০⁻¹⁹ কুলম্ব, তাই একটি eV সমান ১.৬০২১৮ × ১০⁻¹⁹ J। একটি keV হল ১০০০ eV এবং একটি MeV হল ১০০০ keV।
পরে আলোচনা করা হবে, রেডিও তরঙ্গের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গদৈর্ঘ্য — উভয়ই ব্যবহার করা যেতে পারে। অবলোহিত, দৃশ্যমান ও অতিবেগুনী রশ্মির জন্য সাধারণত তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয় (nm বা Å এককে), আর এক্স-রে ও গামা রশ্মির জন্য ব্যবহৃত হয় ফোটনের শক্তি (keV বা MeV এককে)।