ডেস্কটপ পিসি সংযোজন পদ্ধতি

আপনি যদি এটি পড়ে থাকেন তাহলে সম্ভবত আগে থেকে তৈরি কম্পিউটার কেনার বদলে নিজেই আপনার পরবর্তী কম্পিউটার বানানোর কথা ভাবছেন। নিজের হাতে কম্পিউটার তৈরি করা মজার অভিজ্ঞতা হতে পারে এবং এর অনেক সুবিধা আছে। এতে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে অনেক কিছু শেখা যায়। নিজের প্রয়োজন অনুযায়ী পুরোপুরি ব্যক্তিগতকৃত কম্পিউটার তৈরি করা যায়, ভালো কম্পোনেন্ট বেছে নেওয়া যায়, কিছু টাকা সাশ্রয়ও হতে পারে, আর পুরো কাজটি মজারও হতে পারে।
আপনি যদি এমন মানুষ হন যিনি জিনিস কীভাবে কাজ করে তা বুঝতে চান; ভাঙা জিনিস খুলে শুধু ভেতরে কীভাবে সবকিছু বসানো আছে তা দেখতে ভালোবাসেন; কিংবা কোথাও আপনার একটি ড্রয়ার থাকে যেখানে ভবিষ্যতে কাজে লাগতে পারে ভেবে নানা “পার্টস” জমিয়ে রাখেন তাহলে আপনি সম্ভবত ঠিক জায়গাতেই এসেছেন। তবে কম্পিউটার বানানোর কাজ খুব সহজ নয়। পিসি হার্ডওয়্যারের ধরন, পাওয়ার সাপ্লাই, এমনকি পিসি সংযোজনের সময় নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় কিছু জানা দরকার।
নিজের হাতে কম্পিউটার বানালে পিসির সমস্যা শনাক্ত ও সমাধানের দক্ষতা বাড়ে। সংযোজনের অভ্যাস তৈরি হয়। দ্রুত ও দক্ষভাবে কম্পিউটার তৈরির অভিজ্ঞতা হয়। ভালো ও খারাপ মানের কম্পোনেন্ট চেনা যায়। বিশেষ করে কোন নির্মাতার পণ্য কেমন এবং পরে বন্ধুদের কম্পিউটার বানাতেও সাহায্য করা যায়। আর দেরি না করে শুরু করা যাক।
সূচিপত্র
- আর্কাইভ: পুরোনো বিষয়বস্তু, যা এখন আর প্রাসঙ্গিক নয়।
- লেখক ও অবদানকারী
সম্পাদকদের জন্য নোট
এই বই সম্পাদনার আগে অনুগ্রহ করে আলোচনা পাতা দেখুন। এই বইয়ের সম্পাদকরা সম্পাদনার সময় অনুসরণ করার জন্য কিছু নির্দেশিকা এবং সম্পন্ন করতে হবে এমন কাজের একটি তালিকা তৈরি করেছেন।
নতুন বিভাগ ও বিষয়বস্তু প্রথমে উন্নয়ন পাতায় যোগ করা হয়।