বিষয়বস্তুতে চলুন

চিংড়ি কাবাব

উইকিবই থেকে
(চিংড়ি কাবাব থেকে পুনর্নির্দেশিত)
চিংড়ি কাবাব
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন।
তৈরির সময় ৩০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

চিংড়ি কাবাব

চিংড়ি কাবাব একটি সুস্বাদু ও অভিনব বাঙালি ফিউশন পদ, যেখানে চিংড়ি মাছের সঙ্গে বিভিন্ন মসলা, ধনে-পাতা, পেঁয়াজ ও পাউরুটির গুঁড়ো মিশিয়ে বানানো হয় নরম মচমচে কাবাব। এটি চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করা যায় জলখাবার হিসেবে। চিংড়ির নরম ও রসাল স্বাদ এবং মশলার ঝাঁঝালো মিলন এই কাবাবকে করে তোলে ভীষণ জনপ্রিয় ও অতিথি আপ্যায়নের উপযুক্ত একটি পদ। ভাজা বা ওভেনে বেক করেও এটি তৈরি করা যায়।

উপকরন

[সম্পাদনা]
উপকরন পরিমান
চিংড়ি মাছ ৩০০ গ্রাম
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
আদাও রসুন বাটা ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা কুচি ২টি
ধনে পাতা কুচি ২ টেবিল চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
ভাজা জিরা গুঁড়ো ১/২ চা চামচ
গরম মসলা গুঁড়ো ১/২ চা চামচ
সেদ্ধ আলু ১টি মাঝারি
পাউরুটির গুঁড়ো প্রয়োজনমতো
ডিম ১টি
নুন স্বাদমতো
তেল ভাজার জন্য


রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে চিংড়ি মাছগুলি পরিষ্কার করে কুচি কুচি করে কাটুন।
  2. একটি আলু সেদ্ধ করে ভালো করে থেতলে মেখে নিন।
  3. এবার একটি বড় পাত্রে চিংড়ি কুচি, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, সেদ্ধ আলু, লেবুর রস, নুন, গরম মসলা ও জিরা গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিন।
  4. প্রয়োজনে ব্রেডক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো দিয়ে মিশ্রণটি কিছুটা শক্ত করে নিন যাতে কাবাবের আকার সহজে বানানো হয়।
  5. এবার এই আঠালো মিশ্রণ থেকে কিছু অংশ নিয়ে হাতের সাহায্যে চেপে ছোট ছোট গোল বা লম্বাটে আকারের কাবাব বানিয়ে নিন।
  6. একটি ডিম ফেটিয়ে নিন এবং প্রতিটি কাবাব ফেটানো ডিমে ডুবিয়ে নিয়ে সেগুলির উপর পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিন।
  7. এবার একতা কড়ায় তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলি ভাজুন যতক্ষন না সেগুলি সোনালি রং ধারন করে ও মচমচে হয়ে যায়।
  8. এবার কাগজের রুমালের উপর ভাজা কাবাবগুলি রাখুন যাতে কাগজে বাড়তি তেল শুঁষে নেয়।
    ধনে পাতার চাটনি, টমেটো সস বা কাসুন্দির সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিংড়ি কাবাব।