বিষয়বস্তুতে চলুন

কোয়ান্টাম জগৎ/আবরণ

উইকিবই থেকে

এই বই সম্পর্কে

[সম্পাদনা]

১৯৯৯ সাল থেকে আমি উচ্চমাধ্যমিক (১১-১২ শ্রেণি) এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শ্রীঅরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অব এডুকেশন (SAICE), পুদুচেরি, ভারতে সমকালীন পদার্থবিজ্ঞানের একটি প্রারম্ভিক কোর্স পড়িয়ে আসছি। SAICE একটি প্রচলিত উচ্চবিদ্যালয় বা কলেজের মতো নয়। এখানে শিক্ষার্থীরা নিজেদের প্রকল্প ও কোর্স বেছে নেওয়ার ব্যতিক্রমী স্বাধীনতা উপভোগ করে, আর শিক্ষকদের নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় পড়ানোর স্বাধীনতা রয়েছে, এবং তাদের নতুন পাঠদানের পদ্ধতি অন্বেষণের জন্য উৎসাহিত করা হয়। তাই আমার কোর্সটি ঐচ্ছিক। এটি তাদের জন্য উপযুক্ত যাদের এই আগ্রহ রয়েছে যে, সমকালীন পদার্থবিজ্ঞান প্রকৃতির “প্রকৃতি” সম্পর্কে আমাদের কী জানাতে চাইছে। পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এটি অনেক চমৎকার পাঠ্যবইয়ের দৃষ্টিভঙ্গিকে সম্পূরকভাবে তুলে ধরে।

প্রতি বছর নতুন সেমিস্টারের শুরুতে আমি আমার শিক্ষার্থীদের দেওয়া উপকরণগুলো সংশোধন করি ও উন্নত করার চেষ্টা করি। এই সংশোধনগুলি অনেকাংশেই শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি। আমি বর্তমানে পরবর্তী সেমিস্টারের জন্য হ্যান্ডআউট (জ্ঞাপনপত্র) তৈরি করছি এবং একই সঙ্গে সেগুলো এই পাতাগুলোর মাধ্যমে প্রকাশ করার ইচ্ছা করছি, উইকিবুকস সম্প্রদায়ের কাছ থেকে আরও মূল্যবান প্রতিক্রিয়া পাওয়ার আশায়।

উত্তরলেখ: আমি ইচ্ছামতো দ্রুত গতিতে অধ্যায় ও অনুচ্ছেদ যোগ করতে পারিনি, তবে এটা হবেই। আমি এই প্রকল্প থেকে সরে আসিনি!—Koantum 03:05, 27 সেপ্টেম্বর ২০০৭ (UTC)