বিষয়বস্তুতে চলুন

কিছু রহস্যময় যা সবাই জানে না

উইকিবই থেকে

মানুষ সবচেয়ে বেশি বদলায় যখন সে কাউকে কিছু না বলেই সব বুঝে ফেলে। অনেক মানুষ ক্ষমা করে দেয় কিন্তু আর আগের জায়গায় ফিরে যেতে পারে না। আমরা যাদের খুব প্রয়োজন মনে করি অনেক সময় তারা আমাদের প্রয়োজনই বোঝে না। সব দূরত্ব তৈরি হয় না রাগে কিছু দূরত্ব তৈরি হয় অতিরিক্ত বোঝাপড়ায়। মানুষ কথা কম বলে যখন সে বুঝে যায় তার নীরবতাই বেশি সত্য। কিছু সম্পর্ক ভাঙে না তারা শুধু নিজেদের মতো করে শেষ হয়ে যায়। সব অপেক্ষা ধৈর্যের না কিছু অপেক্ষা নিজেকে ভুলে যাওয়ার নাম। যে মানুষটা সব সময় শক্ত একদিন সে কাউকে না বলে সবচেয়ে বেশি ভেঙে পড়ে। সব মানুষ ভালোবাসা চায় কিন্তু খুব কম মানুষই ভালোবাসার দায়িত্ব নিতে চায়। মানুষ সবচেয়ে বেশি একা বোধ করে ভিড়ের মাঝেই। আমরা যাকে ভুলে গেছি বলি অনেক সময় তাকে নিয়ে কথা বলা বন্ধ করেছি মাত্র। সব কাছাকাছি থাকা মানে সম্পর্ক না কিছু মানুষ শুধু পাশাপাশি থাকে। মানুষ সবসময় বদলায় না কিছু মানুষ শুধু আর চেষ্টা করে না। সব হাসি সুখের না কিছু হাসি অভ্যাসে শেখা। আমরা যাদের জন্য নিজেকে ব্যস্ত দেখাই তারা সেটাই আমাদের গুরুত্ব ভাবে। সব বোঝাপড়া কথায় হয় না কিছু বোঝাপড়া চুপচাপ শেষ হয়। মানুষ অনেক সময় নিজেকে হারায় না সে শুধু নিজের আসল চাওয়াটা খুঁজে পায়। মানুষ অনেক সময় কাঁদে না কারণ সে শক্ত না বরং সে আর ভাঙার জায়গা খুঁজে পায় না। কিছু মানুষ জীবনে আসে তোমাকে ভালোবাসতে না তোমাকে বদলাতে। সব হারানো হঠাৎ হয় না অনেক হারানো ভেতরে ভেতরে আগেই হয়ে যায়। মানুষ সবসময় ভয় পায় কষ্টকে না অনেক সময় সে ভয় পায় আবার কিছু অনুভব করতে। কিছু মানুষ দূরে যায় কারণ তারা বুঝে ফেলে তারা আর নিজের মতো নেই। সব স্মৃতি মনে থাকে না কিছু স্মৃতি তোমার স্বভাব হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি মিথ্যা বলে যখন সে বলে “আমার কিছুই লাগে না।” সব একাকীত্ব নিঃসঙ্গতার না কিছু একাকীত্ব নিজেকে বাঁচানোর উপায়। মানুষ যখন সত্যিই পরিণত হয় সে কাউকে দোষ দেওয়া ছেড়ে দেয় এমনকি নিজেকেও।