রন্ধনপ্রনালী:কাঁচা আম দিয়ে পটলের চচ্চড়ি
অবয়ব
(কাঁচা আম দিয়ে পটলের চচ্চড়ি থেকে পুনর্নির্দেশিত)
| রন্ধনপ্রনালী:কাঁচা আম দিয়ে পটলের চচ্চড়ি | |
|---|---|
| পরিবেশন | পটলের পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন। |
| তৈরির সময় | ১ ঘণ্টা মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কাঁচা আম দিয়ে পটলের চচ্চড়ি
কাঁচা আম দিয়ে পটলের চচ্চড়ি একটি বাঙালী হেঁসেলের স্বল্প পরিচিত অথচ সুস্বাদু নিরামিষ খাবার। পটল হল বাঙালী হেঁসেলের এক পরিচিত রোজকার সব্জী। সাধারণত গ্রীষ্মের সময়য় যখন বাজারে কাঁচা আম সহজেই পাওয়া যায় তখন এই রান্না করার উপযুক্ত সময়য়। যেকোন রান্নায় কাঁচা আম দিলে তার স্বাদ দ্বিগুন হয়ে যায়। কাঁচা আম গরমকালে পেট ঠান্ডা রাখতেও বেশ কার্যকর। ভিন্ন ধরনের পটলের সব্জী হিসাবে এটি বেশ মুখরোচক খাবার এবং বানানো বেশ সহজ।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পটল | ৮-১০টি |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১ চা চামচ |
| সর্ষের তেল | ২-৩ টেবিল চামচ |
| কালো জিরে | ১/২ চা চামচ |
| কাঁচালঙ্কা কুচি | ২-৩টি |
| পেঁয়াজ কুচি | ১টি মাঝারি |
| কাঁচা আম কোড়ানো | ৩-৪ টেবিল চামচ |
| সর্ষে বাটা | ২ টেবিল চামচ |
| ধনেপাতা কুচি | ২ টেবিল চামচ |
| নুন | স্বাদমতো |
| চিনি | সামান্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথম পটল ধুয়ে খোসার বাইরের অংশটি চেঁচে নিন
- এবার পটল সরু সরু টুকড়ো করে কেটে নিন।
- একটি পাত্রে পটলের সঙ্গে কাঁচা আম, বাকি সমস্ত উপকরণ ও মশলা এক সঙ্গে মিশিয়ে ভাল করে মেখে নিন।
- এ বার একটি কড়াইতে তেল গরম করুন, তারপর মশলামাখা পটলের টুকড়ো গুলি কড়াইতে দিয় প্রথমে হাল্কা নাড়াচাড়া করুন।
- কিছুক্ষণ পর কড়াই চাপা দিয়ে এক দম কম আঁচে রাখুন, যত ক্ষণ না পটল নরম হচ্ছে তত ক্ষণ।
- প্রয়োজন হলে সামান্য জল দিতে পারেন তবে খুব বেশি নয়, শুধু ভিজে ভাব রাখার জন্য যতটুকু দরকার ততটুকুই জল দিন।
- পটল সেদ্ধ হলে এবং মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য নাড়াচাড়া করে আঁচ বন্ধ করুন।গরম ভাত এমনকি রুটির সঙ্গে পরিবেশন করুন কাঁচা আম দিয়ে পটলের চচ্চড়ি