উইকিশৈশব:বিখ্যাত ভারতীয়/সত্যজিৎ রায়
| এই বই বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই বই বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ২ মাস আগে Sumasa (আলাপ | অবদান) এই পাতাটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
ভারতরত্ন সত্যজিৎ রায় হলেন ভারতীয় চলচ্চিত্রের মোড় ঘোরানো এক পরিচালক। তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাংলা তথা ভারতের মানুষ এককথায় যাঁদের সম্বন্ধে পরিচিত। সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। প্রথম জীবনে তিনি ছিলেন বিজ্ঞাপন জগতের ছবি আঁকিয়ে। শুধু তুলির আঁচড়ে তিনি বুঝিয়ে দিতে পারতেন মনের ভাব। অন্যদিকে তাঁর কলম কথা বলত নানা ধরনের নতুন কাহিনি ও সমাজের নানা সমস্যাসংকুল দিক নিয়ে। তিনি ছিলেন চলচ্চিত্রকার, চিত্রশিল্পী, লেখক, সংগীতকার।

সত্যজিৎ রায় কলকাতায় জন্মগ্রহণ করেন ১৯২১ খ্রিস্টাব্দের ২ মে। তার পিতা ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায় এবং মাতা সুপ্রভা দেবী। তাঁর পিতামহ ছিলেন স্বনামধন্য শিশুসাহিত্যিক এবং ভারতীয় মুদ্রণ কারিগরির জনক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। তাঁর পিতা-পিতামহের আদি নিবাস ছিল (বর্তমান বাংলাদেশের) ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহাকুমার মসূয়া গ্রামে।