বিষয়বস্তুতে চলুন

উইকিশৈশব:বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন/ময়নামতি

উইকিবই থেকে

প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল কুমিল্লার ময়নামতি। কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত।

সেখানে উত্তর দক্ষিণে প্রায় সতের কিলোমিটার ব্যাপী ময়নামতি লালমাই পাহাড়ি অঞ্চল অবস্থিত।


এই ব্যাপক অঞ্চলে খনন কাজের জন্য পঞ্চাশটিরও বেশি স্থান চিহ্নিত হয়েছে। তার মধ্যে নয়টি স্থানে সীমিত পরিসরে খনন কাজ হয়েছে। এগুলোর মধ্য শালবন বিহার, আনন্দ বিহার, কুটিল মুরা, চারপত্র মুরা, ভোজ বিহার, ময়নামতি প্রাসাদ টিলা, রূপবান মুরা, ইটাখোলা মুরা, ময়নামতি টিলা ইত্যাদি উল্লেখযোগ্য। ময়নামতিতে খনন কাজ চালিয়ে বেশ কিছু তাম্রশাসন ও মূর্তি পাওয়া গেছে। এছাড়া অনেক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়া ও মাটির সিল, মূর্তি ইত্যাদি এখানকার যাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এসব সামগ্রী থেকে আট থেকে বার শতক পর্যন্ত সময়কালে দক্ষিণ পূর্ব বাংলার তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা সম্বন্ধে জানা যায়। বাংলার এ অঞ্চলে বৌদ্ধ সভ্যতার উদ্ভব, বিকাশ ও ধ্বংসের একটি অন্যতম প্রত্মতাত্তিক নিদর্শন হল ময়নামতি।