উইকিশৈশব:বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন
অবয়ব
প্রাচীনকাল থেকেই বাংলাদেশের বর্তমান ভূখণ্ডে উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। তার কিছু কিছু ধ্বংসাবশেষ এখনও বিভিন্ন অঞ্চলে রয়ে গেছে। এগুলোর মধ্যে বগুড়ার মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতি, নওগাঁর পাহাড়পুরে গুরুত্বপূর্ণ নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তাছাড়া নারায়ণগঞ্জের অদূরে সোনারগাঁও এবং ঢাকার লালবাগের কেল্লা, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এদেশে সুলতানী ও মোগল শাসনামলের বহু মূল্যবান নিদর্শন বহন করছে। আমরা এখন এসব ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থানের কয়েকটি সম্পর্কে জানব।