উইকিশৈশব:ছোটোদের শ্রীরামকৃষ্ণ/বিবাহ ও শ্রীমা সারদা দেবী
অবয়ব
রামকৃষ্ণ পরমহংস একজন মহান সাধক ছিলেন। তাঁর জীবন ছিল ভক্তি সাধনা আর ঈশ্বর চিন্তায় ভরা। যখন তিনি দক্ষিণেশ্বরে কালীমন্দিরে পূজার কাজ করতেন তখন তাঁর পরিবারের ইচ্ছায় তিনি সারদা নামের এক শান্ত, ধার্মিক মেয়ের সঙ্গে বিবাহ হয়। সারদা দেবীর বয়স তখন মাত্র পাঁচ বছর। বড় হয়ে উঠতে উঠতে তিনি বুঝতে পারলেন রামকৃষ্ণ দেব কতটা মহান ছিলেন। তিনি ঠাকুরকে শুধু স্বামী হিসেবে না গুরু ও ঈশ্বর রূপে ভক্তি করতেন। সারদা দেবী নিজেও ধীরে ধীরে এক মহীয়সী রমণীতে পরিণত হন এবং বহু মানুষের মাতৃরূপে পূজিতা হন। তাদের বন্ধন ছিল এক মহৎ আধ্যাত্মিক বন্ধন। এই শিক্ষা ছোটদের শেখায় ভালবাসা, ভক্তি আর আত্মত্যাগ।