বিষয়বস্তুতে চলুন

উইকিশৈশব:ছোটোদের শ্রীরামকৃষ্ণ/দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌরোহিত্য

উইকিবই থেকে

রানি রাসমণি নামে একজন বিধবা ধনী জমিদার পত্নীর কথায় দক্ষিণেশ্বর কালীবাড়ির সহকারী পুরোহিত হয়ে গদাধরের প্রবেশ। তাঁর কাজ ছিল মা কালীর সাজসজ্জায় সহায়তা করা। সেই থেকে গদাধর দক্ষিণেশ্বর কালীবাড়ির উত্তর-পশ্চিমে একটা ঘরে থাকতে শুরু করেন। এই কালীবাড়ির প্রধান পুরোহিত ছিলেন রামকুমার। রামকুমার-এর মৃত্যুর পর ১৮৫৬ সালে গদাধর তার স্হলাভিষিক্ত হয়। তিনি পুরোপুরিভাবে নিজেকে মা কালীর নিকট সমর্পণ করেন, এই সময় থেকেই তার ভাবতন্ময়তা বৃদ্ধি পায়। রানি রাসমণির জামাতা মথুরামোহন গদাধরকে 'রামকৃষ্ণ' নামটি দেন।