উইকিশৈশব:গ্ৰাফিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থান/সাহায্য
অবয়ব
গ্ৰাফিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থান বইটি ছোটোদের জন্য লেখা হচ্ছে এবং এটি একটি নতুন বই। প্রতিযোগিতার অন্যান বইয়ের মতো এই বইয়ের কোনো তালিকা নেই, আপনি আপনার পছন্দমতো শিরোনামে বইটির পাতা তৈরি করতে পারবেন। তবে পাতা তৈরি করার সময় নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখুন,
- প্রথমে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণী থেকে একটি ভালো গ্ৰাফিতির ছবি নির্বাচন করুন এবং উক্ত ছবিটির নাম কপি করুন। ছবি নির্বাচন করার সময় ছবিটির ব্যবহার অংশ পরীক্ষা করে নিবেন, সেখানে দেখবেন যাতে এই ছবিটি ইতিমধ্যে বাংলা উইকিবইয়ের কোনো পাতায় ব্যবহার হচ্ছে কি না, ব্যবহার হলে সেই ছবি নেওয়া যাবে না।
- ছবি নির্বাচন করা হয়ে গেলে এবার শিরোনাম বের করার পালা, দেখুন ছবিটি কি নিয়ে এবং সেই সম্পর্কিত একটি শিরোনাম নির্বাচন করুন। যেমন, বল বীর উন্নত মম শির
- এবার এই শিরোনামটি নিচের বাক্সে লিখুন, এবং পাতা তৈরি করুন নির্বাচন করুন। এরপর সম্পাদনা বাক্স দেখতে পাবেন, সেখানে আগেই কপি করে করে নেওয়া ছবির নামটি এই ফরম্যাটে যোগ করুন: [[চিত্র:ছবির নাম.jpg|centre|500px]] এরপর, ছবিটিতে কি রয়েছে অভ্যুত্থানের প্রেক্ষাপটে তার বর্ণণা যোগ করুন। লক্ষ্য রাখুন এই বর্ণণা সহজ, সরল ভাষায় হতে হবে এবং সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে লিখতে হবে। উদাহরণস্বরূপ উইকিশৈশব:গ্ৰাফিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থান/আবু সাইদ পাতাটি দেখুন।
৪. এখন পাতা প্রকাশ করুন এবং পর্যালোচনার জন্য ফাউন্টেনে জমা দিন।