উইকিশৈশব:গ্ৰাফিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থান/পানি লাগবে
অবয়ব

মীর মাহফুজুর রহমান মুগ্ধ বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে বিইউপিতে এমবিএ করছিলেন। ২০২৪ সালের ১৮ই জুলাই উত্তরা আজমপুরে কোটা সংস্কার আন্দোলনের সময়, আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। শহীদ হওয়ার পূর্বে তার "পানি লাগবে? পানি!" উক্তিটি তার স্মরণে শাহবাগসহ বিভিন্ন স্থানে অঙ্কন করা হয়।