বিষয়বস্তুতে চলুন

উইকিশৈশব:গ্ৰাফিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থান/কারার ঐ লৌহকপাট

উইকিবই থেকে

"কারার ঐ লৌহকপাট" — এই চরণটি কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গানের অংশ, যা মূলত স্বাধীনতা, বিদ্রোহ, ও মুক্তিচেতনার প্রতীক হয়ে উঠেছে। এখানে ‘কারার’ বলতে কারাগার বা বন্দিশালা বোঝানো হয়েছে এবং ‘লৌহকপাট’ অর্থ লোহার দরজা যা দমন-পীড়নের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই পঙক্তিটি এমন এক সময়ে লেখা হয়েছিল যখন ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবাসী, বিশেষ করে বাংলার জনগণ, জেগে উঠছিল। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ও গানে নিপীড়ন, শোষণ ও পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। ‘কারার ঐ লৌহকপাট’ চরণে কবি বন্দিদশা ভেঙে বেরিয়ে আসার অভিপ্রায় প্রকাশ করেছেন — যেন বন্দিরা একজোট হয়ে ঐ লোহার দরজাকে ভেঙে ফেলছে, শৃঙ্খল ছিঁড়ে সামনে এগিয়ে যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে এই চরণটি প্রতিবাদের প্রতীক হয়ে উঠে। ফ্যাসিবাদী শাসক, খুনি ও মানবাধিকার লঙ্ঘনকারী শেখ হাসিনার বিরুদ্ধে এটি ব্যবহৃত হয়েছে।