উইকিশৈশব:কণা/কণার মডেল
কণা মডেল শুরু করার আগে, আসুন আমরা পূর্ববর্তী অধ্যায়গুলি থেকে কয়েকটি বিষয় স্মরণ করি।
- পদার্থ কণা দিয়ে তৈরি।
- কণাগুলো সর্বদা গতিশীল।
- কণাগুলি সাধারণত উচ্চ ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে গমন করে।
এখানে আরও একটি বিষয় যা আমরা আগে আলোচনা করিনি, কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ:
এখন যেহেতু এই বিষয়গুলি আমাদের জানা, তাই কণা মডেলের মাধ্যমে আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি। কিন্তু কণা মডেল আসলে কী? কণা মডেল মূলত এমন একটি মডেল যা কণাগুলির কার্যক্ষমতা ব্যাখা করার জন্য ব্যাবহার হয়। আপনি বাস্তব জীবনে কণা দেখতে পান না কারণ সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও তাদের দেখা যায় না। তাদের দেখার জন্য বিশেষ ধরনের মাইক্রোস্কোপ চাই। কণা মডেল ত্রিমাত্রিক মডেল বা দ্বিমাত্রিকও হতে পারে। কণা মডেলের সাহায্যে পদার্থের ভৌত ধর্ম সম্পর্কিত অনেক কিছু ব্যাখ্যা করা যেতে পারে, যেমন পদার্থের তিনটি অবস্থা, ঘনত্ব এবং তাপীয় প্রসারণ এবং সংকোচন।

আমরা আগের অধ্যায়ে পদার্থের তিনটি মৌলিক অবস্থা সম্পর্কে জেনেছিলাম। কণা মডেলের সাহায্যে আমরা পদার্থের তিনটি অবস্থা ব্যাখ্যা করতে পারি। কণা মডেল থেকে সহজেই জানতে পারা যাবে কোন পদার্থ সংকোচনযোগ্য। পদার্থের নিজস্ব আকৃতির কারণ, এছাড়াও কেন কঠিন পদার্থ সবচেয়ে বেশি স্থিতিশীল -এই সমস্ত কিছু ব্যাখা করা যায় কণা মডেলের মাধ্যমে।
গ্যাসীয় পদার্থের সংকোচন এবং প্রসারন সম্ভব; তবে গ্যাসীয় পদার্থের সংকোচনের সময় তার চাপের পরিবর্তন হয়। এই অধ্যায়ে সম্পূর্ণরূপে গ্যাস এবং বায়ুচাপ সম্পর্কিত বিষয়ে আলচনা করা হবে। এই অধ্যায় শুরু করার আগে আপনার পূর্ববর্তী অধ্যায়টি অতি অবশ্যই ভালোভাবে পড়া উচিত।
ঘনত্ব হলো একটি নির্দিষ্ট আয়তনে পদার্থের পরিমাণ। এই অধ্যায়ে পদার্থের ঘনত্বের বিষয়ে আলোচনা করা হবে। এই অধ্যায়টি পড়ার জন্য 'পদার্থ' এবং 'কণা তত্ত্ব' অধ্যায়ে আলোচিত বিষয়গুলি ভালোভাবে পরা উচিত। এছাড়া আর কোন পূর্ববর্তী জ্ঞানের খুব বেশি প্রয়োজন নেই।
আগের অধ্যায়গুলি পরে থাকলে আপনি ইতিমধ্যেই জানেন যে, যে কোন বস্তু আয়তন গরমে প্রসারিত হয় এবং ঠান্ডায় সঙ্কুচিত হয়। পদার্থের এই ধর্মকে বলা হয় তাপীয় প্রসারণ এবং তাপীয় সঙ্কোচন । কিন্তু ঠিক কেন এমন হয়? এবং এই ঘটনাগুলি কি দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়? এই সমস্ত কিছুর সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে।
কুইজ
[সম্পাদনা]আপনার মতে, কণা মডেল ব্যাবহার করে নিচের কোনটি সহজেই ব্যাখ্যা করা যেতে পারে?
- জলচক্র
- সালোকসংশ্লেষণ (যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে)
- দ্রবীভূত হওয়ার আগে এবং পরে ঘনত্বের তুলনা
- চৌম্বক ক্ষেত্র
- বিভিন্ন তাপমাত্রায় কণার চলাচল
- শ্বাসযন্ত্র (যে সিস্টেমের মাধ্যমে আপনি শ্বাস নেন)
উত্তর: ৩ এবং ৫।