উইকিবই:উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৬
সময়ক্রম: ১ মে ২০২৬ ― ৩ জুন ২০২৬
| প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি অথবা অনূদিত পাতা জমা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যেকোনো ভাবে এআই ব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে কোনোরূপ পূর্বসতর্কতা ব্যতিরেকে অযোগ্য ঘোষণা করা হবে। |
উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৬ বাংলা উইকিবইয়ে আয়োজিত একটি বার্ষিক নতুন বই লিখন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অনুবাদের মাধ্যমে ইংরেজি উইকিবই থেকে নতুন বই তৈরি করা হবে।
এই অনুবাদ প্রতিযোগিতায় ন্যূনতম একটি বই অনুবাদ করলেই তাকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে (পুরস্কারের বিস্তারিত দেখুন)। যেকোনো প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা দিন।
- নিয়মাবলি
- অংশ নিতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ বা লগ-ইন করুন, আইপি থেকে করা সম্পাদনা প্রতিযোগিতায় গণ্য হবে না।
- প্রথমে নিচের অংশগ্রহণকারী অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন।
- পাতা তৈরি করার জন্য এই তালিকা থেকে কোনো পাতা বেছে নিতে হবে। সংশ্লিষ্ট পাতাগুলোর ইংরেজি সংস্করণ থেকে অনুবাদ করে বাংলা পাতা তৈরি করতে হবে।
- পাতাগুলো সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ বা অর্ধ অনুবাদ গ্রহণযোগ্য হবে না।
- অনুবাদ করা শেষ হলে পাতাটি পর্যালোচনার জন্য জমা দিন।
- যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ ইত্যাদির মত অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। যান্ত্রিক কোনো অনুবাদক ব্যবহার করলে নিজে পড়ে সংশোধন করে নিন, অনুবাদ বোধগম্য হচ্ছে কিনা নিশ্চিত করুন।
- যত খুশি পাতা অনুবাদ করা যাবে।
- প্রতিযোগিতার পর্যালোচকরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে কখনোই নিজের তৈরি পাতা নিজে পর্যালোচনা করতে পারবেন না।
- পর্যালোচনা এই নীতিমালা অনুসারে করা হবে এবং কোনও দ্বন্দ্ব নিরসনে আয়োজকের সিদ্ধান্ত চূড়ান্ত।
- পুরস্কার
- ১ম স্থান অধিকারকারী ― ৬০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- ২য় স্থান অধিকারকারী ― ৪০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- ৩য় স্থান অধিকারকারী ― ৩০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- ৪র্থ স্থান অধিকারকারী ― ২৫০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- ৫ম স্থান অধিকারকারী ― ২০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- ৬ষ্ঠ থেকে ১০তম স্থান অধিকারকারী (৫ জন) ― ৫০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
- কমপক্ষে একটি পাতা গৃহীত হলে ― ডিজিটাল সনদপত্র
- বি.দ্র. মোট যোগকৃত বাংলা শব্দ সংখ্যার ভিত্তিতে বিজয়ীদের ক্রম নির্ধারিত হবে। (উদা: "ক" ৫০০ শব্দের ৪টি পাতা অনুবাদ করল, "খ" ১০০ শব্দের ১০টি পাতা অনুবাদ করল। এই ক্ষেত্রে "ক" প্রথম ও "খ" দ্বিতীয় হবেন। আয়োজকদের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের বাইরে মুদ্রিত সনদপত্র পাঠানো সম্ভব হবে না।
- ইন্টারনেট সহায়তা
শর্তসাপেক্ষে উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহকারী কিছুসংখ্যক প্রতিযোগীদের মোবাইল ইন্টারনেট সহয়তা প্রদান করা হবে। ইন্টারনেট সহয়তা প্রয়োজন হলে এই গুগল ফর্মটি পূরণ করুন।
- যোগাযোগ
প্রতিযোগিতা সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য, এখানে জিজ্ঞাসা করুন বা টেলিগ্রাম গ্রুপেও করতে পারেন।
- পর্যালোচক
- ছোট মুদ্রণ
এই প্রতিযোগিতাটি মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার যেকোনো নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো প্রতিযোগিতাটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। এবং এই পাতার নিয়ম বা অন্য কোনো কিছু কোনো সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোনো প্রস্তাব নয়।