বিষয়বস্তুতে চলুন

আরিমা/আক্রমণ/উদাহরণ: হাতি-কুকুর আক্রমণ

উইকিবই থেকে

২০০৬ সালে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলাটির ওপেনিংয়ে, রৌপ্যপক্ষ সি৬ ট্র্যাপটি আমলে নেননি। যার জন্য স্বর্ণপক্ষের ঘোড়া এবং উটগুলো তার নিজের ঘরের প্রতিরক্ষায় ব্যাস্ত থাকা সত্ত্বেও, তার একটি হাতি-কুকুর আক্রমণেই সে খেলায় এগিয়ে যায়।


a b c d e f g h
8 8
7 7
6 6
5 5
4 4
3 3
2 2
1 1
a b c d e f g h

১০এস চালের পর।

১০এস চালের পর, প্রতিটি প্রান্তেই রৌপ্যপক্ষ আক্রমণের সম্ভাবনা তৈরি করেছিলো। কিন্তু রৌপ্যপক্ষের উটটিকে জিম্মি করতে না পেরে, স্বর্ণপক্ষ অগ্রসরমান রৌপ্যপক্ষ ঘোড়াকে অবরুদ্ধ করে 11g Dc2n Rc1n Hb3w Dc3w (১১জি: ডিসি২এন আরসি১এন এইচবি৩ডব্লিউ ডিসি৩ডব্লিউ) চালের মাধ্যমে। পূর্ব প্রান্তে কোনো আক্রমণ না করে রৌপ্যপক্ষ খেলেন 11s ee3ws mg4n Hg3n (১১এস: ইই৩ডব্লিউএস এমজি৪এন এইচজি৩এন), যার উদ্দেশ্য ছিল তার ঘোড়াটিকে মুক্ত করা এবং সি৩ ট্র্যাপে আক্রমণ করা। স্বর্ণপক্ষ এর বিপরীতে খেলেন 12g Rh3n Hg4s Eb5ee (১২জি: আরএইচ৩এন এইচজি৪এস ইবি৫ইই), যা পূর্ব প্রান্তে তার ঘোড়া এবং উটকে রক্ষা করে এবং একইসাথে তার হাতিকে কেন্দ্রীভূত করে। এই হাতিটি এখন জি৫-এ অবস্থিত রৌপ্যপক্ষের উট এবং ডি৬-এর কুকুরের জন্য একটি সম্ভাব্য হুমকি হয়ে দাঁড়ায়।


a b c d e f g h
8 8
7 7
6 6
5 5
4 4
3 3
2 2
1 1
a b c d e f g h

১২জি চালের পর।

১২এস চালে, রৌপ্যপক্ষ তার উত্তর-পশ্চিম প্রান্তে দুর্বল হতে থাকা প্রতিরক্ষাকে উপেক্ষা করে এবং দক্ষিণ-পশ্চিম প্রান্তে আক্রমণ চালিয়ে যায় 12s ed2n Rc2e Rb2e ha2e (১২এস: ইডি২এন আরসি২ই আরবি২ই এইচএ২ই) চালের মাধ্যমে। তবে স্বর্ণপক্ষের মাথায় একটি চতুর দুই-চালের পরিকল্পনা কাজ করে। স্বর্ণপক্ষের 13g Cd1w Db3n Ha3e Ra1n (১৩জি: সিডি১ডব্লিউ ডিবি৩এন এইচএ৩ই আরএ১এন) চালগুলো সি৩-এ রৌপ্যপক্ষের আক্রমণকে বিলম্বিত করে এবং পশ্চিম প্রান্তে সে তার কুকুরটিকে সি৬ আক্রমণের উদ্দেশ্যে সুবিধাজনক অবস্থানে নিয়ে আসে। ১২এস বা ১৩এস চালে রৌপ্যপক্ষ চাইলে ডি৬ কুকুরটিকে মুক্ত করে বি৬-এ নিয়ে যেতে পারত, যাতে স্বর্ণপক্ষের কুকুরটি ওই ঘরটি দখল করতে না পারে; যদি পশ্চিম প্রান্তের স্বর্ণপক্ষের ঘোড়াটি তখন এগিয়ে আসত, তবে রৌপ্যপক্ষ সি৩ দখল করতে পারত। এর পরিবর্তে খেলা চলতে থাকে এভাবে: 13s Rc2n hb2e ed3e mg5e 14g Db4nn dd6n Ed5n (১৩এস: আরসি২এন এইচবি২ই ইডি৩ই এমজি৫ই ১৪জি: ডিবি৪এনএন ডিডি৬এন ইডি৫এন)।


a b c d e f g h
8 8
7 7
6 6
5 5
4 4
3 3
2 2
1 1
a b c d e f g h

১৪জি চালের পর।

১৪জি চালের পর স্বর্ণপক্ষ সি৬-এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সাধারণত একটি ওপেনিং আক্রমণের জন্য আরও শক্তির প্রয়োজন হয়, কিন্তু যেহেতু পশ্চিম প্রান্তে স্বর্ণপক্ষ কুকুরটিকে থামানোর কেউ ছিল না, স্বর্ণপক্ষ সেটিকে এগিয়ে নেয় নিজের ঘরের প্রতিরক্ষাকে শক্তিশালী রেখে। রৌপ্যপক্ষ এখন কেবল তার হাতিকে সি৫-এ সরিয়েই সি৬ রক্ষা করতে পারে, কিন্তু সেটি করলে সি২-এর ঘোড়াটি স্বর্ণপক্ষ উটের কাছে অরক্ষিত হয়ে পড়বে, এতে ঘোড়াটিকে ফ্রিজ হয়ে যেতে পারে যখন একটি স্বর্ণপক্ষ খরগোস সি৩ রক্ষায় এগিয়ে আসবে। এ অবস্থায় রৌপ্যপক্ষ পশ্চিম প্রান্তের ক্ষতি এড়াতে পারবে না; রৌপ্যপক্ষকে অবশ্যই সি৬ ছেড়ে দিতে হবে এবং অন্য কোথাও পাল্টা আক্রমণ চালাতে হবে। রৌপ্যপক্ষ যদি এইচ৪ খরগোসটিকে টেনে এফ৬-এর দিকে নিয়ে দুই চালে ধরতে যায় তবে সেই সময়ের মধ্যে স্বর্ণপক্ষ সি৬-এ একটি করে রৌপ্যপক্ষের বিড়াল এবং কুকুর ধরে ফেলবে। তাই এর পরিবর্তে রৌপ্যপক্ষ এফ৩ আক্রমণ করে 14s mh5ws Hg3e mg4s (১৪এস: এমএইচ৫ডব্লিউএস এইচজি৩ই এমজি৪এস) চালের মাধ্যমে, কিন্তু স্বর্ণপক্ষ একটি মাত্র চালে (15g Mf3n Db6n cc7sx Db7e; ১৫জি: এমএফ৩এন ডিবি৬এন সিসি৭এসএক্স ডিবি৭ই) সেটি রক্ষা করে এবং সি৭-এর বিড়ালটিকেও ধরে ফেলে। রৌপ্যপক্ষ এরপর পূর্ব প্রান্তে একটি দ্বিমুখী হুমকি বা ফোর্ক তৈরি করে, কিন্তু স্বর্ণপক্ষ উভয় ট্র্যাপই রক্ষা করে এবং তার কুকুরটি সি৭-এ একটি শক্তিশালী আক্রমণকারী হিসেবেই থেকে যায়।