বিষয়বস্তুতে চলুন

আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস/রাজকৃষ্ণ রায়

উইকিবই থেকে

বীণা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাজকৃষ্ণ রায় (১৮৪৯—১৮৯৪) সেযুগে অনেকগুলি নাটক লিখে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর নাটকগুলির মধ্যে সাবিত্রী-সত্যবানের কাহিনি অবলম্বনে রচিত পতিব্রতা (১৮৭৫), সীতার অগ্নিপরীক্ষা অবলম্বনে রচিত অনলে বিজলী, নৃসিংহ অবতারের আখ্যান অবলম্বনে প্রহ্লাদ-চরিত্র (১৮৮৪), যযাতি নহুষের কাহিনি অবলম্বনে রচিত নরমেধ যজ্ঞ (১৮৯১) এবং বনবীর-ধাত্রী পান্নার কাহিনি অবলম্বনে রচিত বনবীর (১৮৯২) উল্লেখযোগ্য। তাঁর নাটকগুলিতে যাত্রার প্রভাব অতিমাত্রায় লক্ষিত হয়। ভক্তিরসের প্রাবল্যের জন্যই তাঁর পৌরাণিক নাটকগুলি জনপ্রিয়তা অর্জন করেছিল। ফারসি কাহিনি অবলম্বনে তাঁর রচিত দুটি নাটিকাও আছে: লয়লামজনু (১৮৯১) ও বেনজীর বদরেমুনির (১৮৯৩)