অপারেশনস রিসার্চ
বইটি লেখা সবেমাত্র শুরু করা হয়েছে। প্রয়োজনীয় উন্নয়নের জন্য আলোচনা পাতা ব্যবহার করুন। প্রয়োজনীয় স্থানে তথ্যসূত্র ব্যবহার করবেন। এআই থেকে যথা সম্ভব দূরে থাকুন। কপি-পেস্ট করবেন না। পরিভাষার জটিলতা পরিহার করতে পরিভাষা নির্দেশিকা পড়ে নিন। পাশাপাশি উল্লেখ্য ইংরেজি উইকি থেকে সরাসরি অনুবাদ না করার অনুরোধ রইল।
এই বইটির জন্য ক্যালকুলাসের ও বীজগণিতের সাথে পরিচিতি প্রয়োজন। এই বিষয়গুলো ক্যালকুলাস, রৈখিক বীজগণিত উইকিবইতে আলোচনা করা হয়েছে। |
অপারেশনস রিসার্চ হলো সিদ্ধান্ত গ্রহণের একটি বৈজ্ঞানিক, বিশ্লেষণধর্মী ও গাণিতিক পদ্ধতি। বাংলায় একে যদিওবা পরিক্রিয়াদি গবেষণাবিদ্যা আবার কোথাও কোথাও কর্মকৌশল গবেষণা বলা হয়। তবে আমরা পারিভাষিক জটিলতা এড়াতে এই বইয়ে অপারেশনস রিসার্চ শব্দটিই ব্যবহার করব।
অপারেশনস রিসার্চে মূলত আলোচনা করা হয় সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে।বাস্তব জীবনে ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যবসা, শিল্পকারখানা, হাসপাতাল, ব্যাংক, পরিবহন সংস্থা বা সরকারি সংস্থা প্রায়ই এমন সমস্যার মুখোমুখি হয় যেখানে সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোত্তম ফলাফল অর্জন করতে হয়। অপারেশনস রিসার্চ এই ধরনের জটিল সমস্যাকে গাণিতিক মডেলে রূপান্তর করে এবং সেই মডেল বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম সিদ্ধান্ত নির্ণয় করতে সাহায্য করে।
অপারেশনস রিসার্চের মূল লক্ষ্য হলো অনুমাননির্ভর না হয়ে তথ্য, যুক্তি, গণিত ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা। একজন ব্যবস্থাপক অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সেই সিদ্ধান্ত সব সময় সর্বোত্তম নাও হতে পারে। অপারেশনস রিসার্চ সেই সিদ্ধান্তকে পরিমাপযোগ্য ও তুলনাযোগ্য করে তোলে। ধরা যাক, একটি কারখানা দুটি পণ্য উৎপাদন করে। প্রতিটি পণ্য উৎপাদনে নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল, শ্রমঘণ্টা ও মেশিন সময় লাগে। কারখানার মোট কাঁচামাল, শ্রম ও মেশিন সময় সীমিত। এখন প্রশ্ন হলো, কোন পণ্য কত পরিমাণে উৎপাদন করলে সর্বাধিক লাভ হবে? এই সমস্যাটি অপারেশনস রিসার্চের মাধ্যমে একটি গাণিতিক মডেলে প্রকাশ করা যায়। এরপর সেই মডেল সমাধান করে উৎপাদনের সর্বোত্তম পরিকল্পনা নির্ধারণ করা যায়। আরেকটি উদাহরণ হলো পরিবহন সমস্যা। একটি কোম্পানির কয়েকটি গুদাম আছে এবং কয়েকটি বাজারে পণ্য পাঠাতে হবে। প্রতিটি গুদামে নির্দিষ্ট পরিমাণ পণ্য আছে এবং প্রতিটি বাজারে নির্দিষ্ট চাহিদা আছে। কোম্পানির লক্ষ্য হলো এমনভাবে পণ্য পাঠানো যাতে মোট পরিবহন খরচ সর্বনিম্ন হয়। এই ধরনের সমস্যা সমাধানেও অপারেশনস রিসার্চ অত্যন্ত কার্যকর।
অপারেশন রিসার্চ সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখতে পারেন: পরিক্রিয়াদি গবেষণাবিদ্যা
সূচিপত্র
[সম্পাদনা]- প্রাক্-অংশ
- পর্ব ১: অপারেশনস রিসার্চের ভিত্তি
অপারেশনস রিসার্চ
প্রচ্ছদ |
সূচিপত্র |
লেখক ও অবদানকারী |
প্রাককথন |
পরিভাষা |
নোটেশন |
শব্দকোষ |
তথ্যসূত্র