অধ্যায় ৫ ডিএনএ পুর্নগঠন, মেরামত, এবং পুর্নসংযোগ
Wikibooks থেকে
[সম্পাদনা] অধ্যায় ৫ ডিএনএ পুর্নগঠন, মেরামত, এবং পুর্নসংযোগ
আমাদের দেহে বিভিন্ন ধরনের কোষ আছে যারা জীবের জীবনধারনের জন্য বিভিন্ন কাজ করে থাকে, উদাহরন স্বরুপ: চোখের কোষ আলোক রশ্মি গ্রহন করে প্রতিবিম্ব গঠন করে, মস্তিষ্কের কোষ তথ্য সংরক্ষন করে, রক্তের শ্বেত কনিকা জীবানু ধ্বংস করে, এবং এরকম আরো অনেক উদাহরন দেওয়া যায়। কোষে এই সব কাজ হয় রাসায়নিক ভাবে। কোন কোষ কোন কাজ করবে, করার জন্য তার কি কি রাসায়নিক অনু (যেমন প্রোটিন, এনজাইম/অনুঘটক) দরকার, কখন কোন রাসায়নিক অনু দরকার এরকম আরো প্রয়োজনীয় তথ্য (সমষ্টিগত ভাবে জিনগত তথ্য/Genetic Information বলা হয়) কোষে নিউক্লিয়াসে অবস্হিত ডিএনএ সংরক্ষন করে। একটি কোষ বিভাজিত হয়ে দুটি কন্যা কোষ উৎপাদন করার সময় মাতৃ কোষের ডিএনএ একটি করে কপি/copy প্রত্যেকটি কন্য কোষ পেয়ে থাকে, তার জন্য মাতৃ কোষের ডিএনএ এর অনুকরনে নুতন ডিএনএ তৈরি করতে হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ পূর্নগঠন/অনুগঠন/Replicationl কোষের ডিএনএ রাসায়নিক পদার্থ বা তেজস্ক্রিয়া বা আঘাতের কারনে ক্ষতিগস্হ হতে পারে, সেজন্য কোষকে তার ডিএনএ রক্ষা করতে হয় এবং ক্ষতিগ্রস্হ হলে মেরামত করতে হয়। আবার কোন কোন ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে কোষ এক ডিএনএ কে অন্য ডিএনএ এর সাথে সংযোগ ঘটাতে দেখা যায়, এ প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ পুর্নসংযোগ/DNA Recombinationl এই অধ্যায়ে কোষ এই কাজগুলো কিভাবে করে তা আলোচনা করা হবে।............চলবে........--203.90.16.96 ১৬:১০, ৪ জানুয়ারি ২০০৮ (UTC)মাহফুজ।

